Poetry

দুই খণ্ড

October 2, 2026

76 views

তবে চলো দুই খন্ড হয়ে যাই
বিপরীত দিকের দুই রাস্তার মতো
যাদের কখনো দেখা হবে না।
কিংবা নদীর দুই পাড়ের মতো
যাদের কখনো মিলন হবে না
চলো দুই খন্ড হয়ে যাই
রেললাইনের মত।
রেলগাড়ির মত জীবনটা বয়ে বেড়াই
কু ঝিক ঝিক শব্দে জীবনটা আমাদের
সমান্তরাল পাতের উপর দিয়ে বয়ে যাবে
আমরা পাশাপাশি কাছাকাছি
তবু দুই খন্ডই রয়ে যাবো।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Shahzadi Nasrin 2 hours ago

    কিংবা নদীর দুই পাড়ের মতো-ভালো লিখেছেন।

    • Ayesha akter Shilpi 46 minutes ago

      আন্তরিক ধন্যবাদ 💗