সন্তর্পণে উবে যাচ্ছে হলুদ, গোলাপি চিঠির স্মৃতিগুলো,
অতীত জুড়ে ঘুমিয়ে থাকে স্মরণের মানুষের ধুলো।
পুরোনো বইয়ের ভাঁজে যে চিঠিগুলো ঘুমিয়ে রয়,
খুললেই দেখি, সেখানে হারানো দিনের স্মৃতির বর্ষা বয়।
আমাদের সেই পথটি আছে, নেই শুধু পাশাপাশি দুজন,
তোমার ছায়া সন্ধ্যা হলে আজও নামে আমার উঠোন।
ভালোবাসা শেষ হয় নাকি—শুধু মানুষ হারায় দূরে?
কিছু নাম থেকে যায় চিরকাল বুকের গোপন নীড়ের ঘরে।
তাই তো আজও চিঠি ছুঁই, শব্দগুলো করি না ছিঁড়ে,
তুমি নেই, তবু ভালোবাসা রয়ে গেছে নীরবতার নীড়ে।