চলেন আজকে একটা চাপানি মানে জাপানি বই নিয়ে কথা বলি। বেশ কিছু ধামাকা দেশি রিভিউ দেখে নিয়েছিলাম বইটা। বিদেশী রিভিউও দেখলাম এরপরে। সবার রিভিউ তো আর এক হয় না। আর আমি তো রিভিউই দিতে পারি না।
যাইহোক, চলেন শুরু করা যাক, Lets go…..
বইয়ের নামঃ IN THE MISO SOUP
লেখক: RYU MURAKAMI
জনরা: Psychological Thriller/Horror
কিছু বই পড়ার পর মনে হয়, গল্পটা আর একটু এগুলে ভালো হত। Ryu Murakami-এর In the Miso Soup আমার কাছে এমন মনে হয়েছে।
গল্পের সময়কাল মাত্র তিন রাত। জায়গা Tokyo-এর Kabukicho, জাপানের সেই বিখ্যাত nightlife district, যেখানে রাতের অন্ধকারে নানা ধরনের মানুষ, ব্যবসা আর অপরাধ একসঙ্গে মিশে থাকে।
প্রধান চরিত্র Kenji, একজন তরুণ জাপানি ছেলে, যে বিদেশি পর্যটকদের জন্য nightlife guide হিসেবে কাজ করে। এক রাতে তার সঙ্গে পরিচয় হয় Frank নামের এক আমেরিকানের। Frank Tokyo-র nightlife ঘুরে দেখতে চায়। Kenji তার guide হিসেবে তাকে নিয়ে ঘুরতে শুরু করে।
কিন্তু খুব দ্রুতই Kenji-র মনে হতে থাকে, লোকটা স্বাভাবিক নয়।
Frank-এর আচরণে একটা অদ্ভুত ঠান্ডা ভাব আছে। তার কথাবার্তা কখনো স্বাভাবিক, কখনো অস্বস্তিকর। আর Kenji যত তার সঙ্গে সময় কাটাতে থাকে, ততই তার সন্দেহ বাড়তে থাকে।
সে বুঝতে পারে, Frank-এর Tokyo আসার উদ্দেশ্য হয়তো শুধুই entertainment নয়।
এরপর গল্পটা ধীরে ধীরে nightlife guide-এর সাধারণ অভিজ্ঞতা থেকে psychological thriller এবং horror-এর দিকে চলে যায়।
এই বইয়ের সবচেয়ে ভয়ংকর আর মজার ব্যাপার হলো, এখানে ভয় তৈরি করার জন্য লেখক খুব বেশি supernatural কিছু ব্যবহার করেননি।বরং ভয়টা এসেছে মানুষের ভেতর থেকে। চিন্তা থেকে, বলতে পারেন মানুষের Overthinking করে ভয় পাবার সে বিষয়টা, সেটা উঠে এসেছে।
Tokyo-র রাত, neon light, sex industry, crime, loneliness, বিদেশি-স্থানীয় মানুষের দূরত্ব, আর তার মাঝখানে একজন অস্বাভাবিক মানুষের উপস্থিতি।
Murakami পুরো ব্যাপারটাকে এমনভাবে লিখেছেন যে একটা সময় মনে হতে থাকে, Frank আসলে যতটা ভয়ংকর, তার চেয়েও ভয়ংকর হলো Kenji তার সম্পর্কে যা ভাবছে।
আর এখানেই বইটা একটু অন্যরকম। এটা শুধু একজন সম্ভাব্য serial killer-এর গল্প নয়। গল্পের ভেতর দিয়ে জাপানি সমাজ, মানুষের বিচ্ছিন্নতা, পশ্চিমা সংস্কৃতির প্রভাব এবং Tokyo-র রাতের অন্ধকার দিক নিয়েও লেখক বেশ কিছু কথা বলেছেন।
বইটার atmosphere বেশ interesting ছিল। পুরো গল্পে একটা অস্বস্তিকর, ঘন, claustrophobic feeling আছে। মনে হয় কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু ঠিক কী ঘটবে সেটা বোঝা যাচ্ছে না।
আর Frank চরিত্রটা বেশ disturbing। সে কখনো খুব স্বাভাবিকভাবে কথা বলে, আবার পরের মুহূর্তেই এমন কিছু করে বা বলে যে মনে হয়, এই লোকটার মাথার ভেতরে আসলে কী চলছে?
এই uncertainty-টাই গল্পটাকে টেনে নিয়ে যায়। যেটা হয়তো সবার ভালো নাও লাগতে পারে
এটা খুব fast-paced thriller নয়। গল্পের বড় একটা অংশ Kenji এবং Frank-এর কথাবার্তা, Tokyo ঘুরে বেড়ানো এবং Kenji-র নিজের চিন্তার মধ্যে দিয়ে এগিয়েছে। তাই যারা শুধু action, murder mystery বা দ্রুত plot twist চান, তাদের কাছে বইটার কিছু অংশ slow মনে হতে পারে। কিন্তু psychological thriller হিসেবে দেখলে এই ধীরগতিটাই বরং গল্পের একটা শক্তি।
শেষ কথা
In the Miso Soup পড়ার পর আমার কাছে মনে হয়েছে, Ryu Murakami ভয় দেখানোর চেয়ে অস্বস্তি তৈরি করতে বেশি আগ্রহী। এখানে কোনো ভূত নেই। কোনো monster নেই।
ছোট বই। অন্ধকার গল্প। আর শেষ করার পরও মাথার ভেতর একটা অস্বস্তি থেকে যায়।
আমার কাছে এটাই In the Miso Soup-এর সবচেয়ে বড় সাফল্য। কিন্তু পড়তে পড়তে শেষের দিকে আমি একটু ঝিমিয়ে পড়ছিলাম। এছাড়া সব ঠিক আছে।
ধন্যবাদ,
আবার আসবেন,
বইয়ের সাথে থাকবেন।
#ভাউ