Poetry

তুমি আমার সেই মহাকাব্য

June 11, 2024

Original Author মাহমুদা হাবিব

Translated by না

400 views

তুমি আমার সেই মহাকাব্য 
যাকে একজীবনে পাঠ করলেও শেষ হবে না।

তুমি আমার সেই মহাকাব্য 
যাকে হাজার বার চেষ্টা করলেও 
এড়িয়ে যেতে পারি না।

তুমি আমার সেই মহাকাব্য 
যাকে বারবারই পড়তে মন চায়।

তুমি আমার সেই মহাকাব্য 
যার কাছে আমি নিতান্তই অসহায়।

তুমি আমার সেই মহাকাব্য 
যার প্রেমে আমি প্রতিটা মুহুর্তেই পড়ি।

তুমি আমার সেই মহাকাব্য
যার বি চ্ছেদ ভেবেও পু ড়ে ম রি।

তুমি আমার সেই মহাকাব্য 
যার তরে আমার শুরু আবার শেষ।

তুমি আমার সেই মহাকাব্য 
যার প্রতি আমার ভালোবাসা অশেষ।

তুমি আমার সেই মহাকাব্য 
যার কাছে নিজেকে নতুন করে জানা 
কিংবা নতুন করে আবিষ্কার।

তুমি আমার সেই মহাকাব্য 
যাকে ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার।

তুমি আমার সেই মহাকাব্য 
যাকে চাইলেও যায় না ছাড়া।

তুমি আমার সেই মহাকাব্য 
যাকে চাইলেও কখনো যায় না ভুলা।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login