আমাদের যতটুকু আয়,
তার চেয়ে বেশি দেখানোর প্রতিযোগিতা,
যতটুকু সামর্থ্য,
তার চেয়ে বড় হওয়ার আকাঙ্ক্ষা।
ঋণ করে বিলাসিতা,
ধার করে সামাজিকতা,
অন্যের চোখে বড় হতে গিয়ে
নিজের শান্তিটুকু বিসর্জন দেওয়া।
অথচ; আমাদের জীবন তো এত জটিল নয়-
দুই মুঠো ভাত,
পরনের পরিচ্ছন্ন পোশাক,
মাথার ওপর নিরাপদ একটি ছাদ,
আর বিবেকের কাছে
নিজেকে নির্দোষ রাখাই তো যথেষ্ট।