সত্য ঘুমায় মিথ্যের কোলে
স্বার্থের মায়ায় পড়ছে ঢলে
নিজের ক্ষতি নিজেই করে,
কাউকে কভু বলতে পারে না
মানুষতো লোভ ছাড়ে না
মানুষের দাম বাড়ে না।
অনিশ্চিত এই জীবন-যাপন,
ভোগের কই সুযোগ?
লোভের বলি লাভের শরীর,
কলব নাশের রোগ!
প্রতিদিন লোক মরার খবর
শুনেও কি বিবেক নড়ে না
মানুষতো লোভ ছাড়ে না
মানুষের দাম বাড়ে না।
ক্ষনিকের লিজ পাওয়া জীবন,
মূহুর্তেই অচল
রোজ হাশরে পাবে সবাই
আয়ুকালের ফল
স্বার্থবিহীন এক কদম কেউ
হাঁটছে বলে মনে পড়ে না
মানুষতো লোভ ছাড়ে না
মানুষের দাম বাড়ে না।