তুমি ছাড়া আমি একা থাকি না,
একা হলে শূন্যতা আমাকে জড়িয়ে ধরে,
আমি একা হয়ে যাই,
বড্ড নিঃসঙ্গ লাগে,
বাস্তুহারা উদ্বাস্তু নিরুপায় হয়ে যাই।
আলোহীন আঁধারে কোনো অদৃশ্য অপশক্তির অধীনে চলে যাই,
নেশাগ্রস্ত, মাতালের ন্যায় অকথ্য ভাষায় কথা বলি,
বিশৃঙ্খলা সৃষ্টি করি।
মনে হয় পাপের মহাসড়ক জুড়ে হাঁটি মহাকালের দীর্ঘ পথ!
মহাসাগরের উত্তাল স্রোতে ভেসে ভেসে মাঝপথেই ডুবে মরি,
মহাকাশ বরাবর মহাযান চড়ে অন্যগ্রহের ভিন্ন প্রজাতির প্রাণী হয়ে যাই, 'এলিয়েন!'