শৈশবের অলিগলির সেই হৈ-হুল্লোড়,
অর্থ না-জানা নির্ভেজাল 'বন্ধুত্ব'।
হুট করেই বেরিয়ে পড়া
অজানা কোনো গন্তব্যের উদ্দেশ্যে,
আবার মাঝপথেই সিদ্ধান্ত বদলে যাওয়া।
তৎক্ষণাৎ বনভোজনের আয়োজন,
যা আছে তাই-ই ভাগাভাগি করে খাওয়া-
সেই কি আনন্দ!
আজ সবই স্মৃতির অ্যালবামে বন্দী,
তবু চোখ বন্ধ করলেই শোনা যায় সেই হাসির শব্দ, মনে হয়-শৈশব কখনো হারিয়ে যায় না,
সে শুধু বড় হয়ে যাওয়া মানুষের হৃদয়ের
গভীরে লুকিয়ে থাকে।