Posts

কবিতা

বাসন্তী ভাবনা 

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

18
View

প্রতিটি বসন্ত যেন ফুলেল বিন্যাস,
ভ্রম্ররের গুঞ্জন আর কোকিলের
কুহু-কুহু তানে ভরপুর থাকে।
আঁকাবাঁকা নদীর স্বাধীনতার মূর্তপ্রতীক,
সুমধুর তার কলতান, বিকেলের সোনালী রোদ,
সবি যেন সাথে রবে ।

সকালের কাঁচা সোনা রোদ,
দুপুরের নিরাক পরা,
দু’দুটো পাখি ডাকা নিঝুম সন্ধ্যায়,
কে যায় কারে খোঁজে।

মধ্য রজনীতে নিথর নীরবতায়,
শংকাহীন উৎফুল্ল হৃদয়ে,
পাখিরা সব ঘুমিয়ে পড়ে,
নিশ্চিন্তে স্ব স্ব নীড়ে।

২৬.০২.২০০৫
মাটিকাটা বাজার, ঢাকা ক্যান্টনমেন্ট,
ঢাকা ।

Comments

    Please login to post comment. Login