Poetry

স্পর্শ ২

October 3, 2026

41 views

নির্বিকার অভিমানে একলা প্রতিবিম্বকে
তীব্র অহংকারে স্পর্শের ঝুঁকি নিতে বারণ
করলেও শেষ রক্ষা হলোনা। স্বপ্ন আঁকা শাড়িতে
বাজ পড়ার চিহ্ন নিয়ে অনুযোগ, আমার স্পর্শ
হয়ে আত্মায় বসত গড়ো। আত্মাহুতির প্রগাঢ়
কামনায় শিমূল তুলোর স্পর্শের অনুভবে তোমায়
ছুঁয়ে ছুঁয়ে বলে যাব, আমি তোমার সাথে যাব।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login