Poetry

স্পর্শ ৪

October 3, 2026

32 views

অহেতুক ছিল না কোন বর্ষা, মানুষ বোঝেনি।
যেদিন হাতের তালু ভেজানোর কথা, সেদিন
তারা গায়ে মেখেছিল বৃষ্টি। মাথার চুল ভেজানোর
কথা বলে কেউ বৃষ্টির পানি আঁজলা ভরে নিয়েছিল।
আরশি ভেবে উঠোনে জমা বৃষ্টিতে আনমনে না
তাকিয়ে প্রতিবিম্বের জন্য মেঘ দেখলেও চলতো।
স্পর্শের হা পিত্যেশ দমকা হাওয়ায় মিলিয়ে যায়
যেদিন অপূর্ণতার গল্পের বাইরে অন্ধকারকে
ছুঁয়ে যায় আরশির ছায়া। আরশি আর স্পর্শের
ফিসফিস গল্পটা বৃষ্টির আড়ালে লুকিয়েই রইল।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login