তুই আমার প্রতিবিম্ব হতে গেলি কেন?
আমরা মানুষ হলে তো মন্দ হতো না।
মানুষের প্রেম ভালবাসা দেখতে বেশ,
তাই না! স্পর্শের সুখ, দুখে কি এক জীবন!
মানুষেরা এত আকুলতা নিয়ে ভালবাসে!
আহা, আমরাও যদি মানুষ হতাম! কোন
একদিন বিকেলবেলা সন্ধ্যা নদীর তীরে দাঁড়িয়ে
তোকে ছুঁয়ে দেখতাম, স্পর্শে আগুন কিভাবে জ্বলে।