Poetry

সাঁই এর খোঁজে

October 23, 2026

6 views

একতারা হাতে মেঠো পথ ধরে হেঁটে চলে এক বাউল,
অচিনের টানে ঘোরে পথে পথে, অজানার আশে সে আকুল।
কণ্ঠে তার মাটির গান, অসীমের ডাক খোঁজে,
মাটির খাঁচার পাখি পালালে, মানুষ কেন চোখ বুজে।
দেহ তো সত্যি নশ্বর ঘর, মায়ার খেলা কেবল,
আপন মনের আরশিতে মানুষ, নিজের রূপে পাগল।
হাজার কথা বলার ছিল, জবাব দেবে কোন সাঁই,
মানুষ ভজে মানুষেরে, জবাব কোথাও নাই।
অদেখা সেই সাঁইয়ের প্রেমে, বাউল রইল পথে,
সব প্রশ্নের জবাব পাবে কবে, গেলে ওপারেতে?

Picked up where you left off

Comments

shoyeb was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • raisa 50 minutes ago

    খুব ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল।

  • shoyeb 55 minutes ago First reader

    অদেখা সেই সাঁইয়ের প্রেমে, বাউল রইল পথে, সব প্রশ্নের জবাব পাবে কবে, গেলে ওপারেতে?তারে খুঁজেই চলছে মানুষ। সুন্দর লিখেছেন।