Poetry

স্পর্শ ২৯

October 3, 2026

44 views

বাতাসের মত ভবঘুরে হয়ে যাই আমি,
তোমার সকল স্পর্শে।
নিজেও জানিনা আমি,
ঠিক তখন থেকেই আমি নিরুদ্দেশ।
নিজের বুকের ভেতর আমি নিজে দ্রবীভূত
হয়ে যাই তোমার সকল স্পর্শে।
বৃষ্টি হয়ে উঠোনে টুপটাপ শব্দ তৈরি ছাড়া
আর কোন ক্ষমতা আমার নেই।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Habiba Rozy 2 weeks ago

    হৃদয়স্পর্শ করা লেখা