Poetry

স্পর্শ ৩০

October 3, 2026

69 views

বাতাসের সব শীতলতা নিয়ে
চিতায় উঠেছে দেহ।
মধুর ভালবাসায় আকূল কান্নায়
আছড়ে পড়েনি কেহ।
স্পর্শ করেও বলেনি, কেন
মরচে পড়েছে মনে?
অজ্ঞাতে রাখা মরচের স্মৃতি
আরশির চোখের কোণে।
অবহেলার চিতার আগুনে
সন্ধ্যা হয়েছে আলো,
কোনদিন কেহ বলেনি তারে,
তুমি এতো ভালো!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login