Poetry

পরের জন্মে আবার আসব

October 4, 2026

6 views

পুরোটা চাইনি, আমায় একখন্ড
চাঁদ দিয়ো। তা দিয়েই আমার
চলে যাবে। সবার কপালে চাঁদ জোটেনা।
অপার ভালবাসার জীবনে
প্রায়শই দিন ফুরোয় না কারো, কোন প্রাপ্তিও ঘটেনা।
কেউ তখন আক্ষেপ করে।
জীবন এত ছোট কেন?
এত ছোট জীবন, ভালোবাসার
মেয়াদকে ধরতে পারে না।

পরের জন্মে আবার আসবো। রাখাল
হয়ে, হেমন্তের মাঠে গান গাইব।
গানে গানে বলে দেব, আমি সেই
মরে যাওয়া নদী, এবার তোমায়
ডোবাবো আমার বুকে।

Picked up where you left off

Comments

sayed Hossain was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • sayed Hossain 2 days ago First reader

    পরের জন্মে আবার আসবো। রাখাল হয়ে, হেমন্তের মাঠে গান গাইব। ক্লাসিক লিখেছেন।

  • mamun abdulla 2 days ago

    দারুণ, দারুণ। খুব ভালো লাগলো লেখাটা।