Poetry

ডাকাত

October 4, 2026

33 views

নিয়মিত চলার রাস্তার মাঝের মোড়টা
পার হবার সময় আড়চোখে এখনো বাঁ দিকের
চায়ের স্টলটা দেখিস তুই? প্রতিদিন সকাল দুপুর
আমার ছায়া সেখানে তোকে এক নজর দেখার
ইচ্ছায় দাঁড়িয়ে থাকে। শহরে এখনো কেউ তোর
দিকে চোখ তুলে দেখেনা। হাত ধরিসনি বটে, তবে
একবার বলেছিলি, তোর মতো একটা ডাকাত প্রেমিক
পেলে তো আমার কিচ্ছু চাওয়ার নাই। কেবল একটা
বিকেল দিয়েছিলি। করুণার স্পর্শ হয়ত। অথচ সেই
ডাকাতকে পাশ কাটিয়ে চলে গিয়েছিলি ঠিকই
উৎসবের আমেজেই। বেঘোরে প্রাণ দেবার সময়
এই ডাকাতটার শেষ কথাগুলো জানলিই না তুই।
অপার ভালবাসায় মগ্ন মানুষেরা ওপার থেকেও সব দেখে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • mamun abdulla 2 weeks ago

    ওপার থেকেও সব দেখে। মুগ্ধ হয়ে গেলাম ভাই এ বাক্যে। দারুণ লিখেছেন।