আমাদের শহরে যখন মিছিলের দিন এলো,
তখনো আমরা বুঝিনি কি রকম প্রলয়ের
খেলা শুরু হবে। সে প্রলয়ের জন্য আমরা
কখনো ঈশ্বরকে দোষারোপ করিনি। হুবহু
আমাদের মতো দেখতে, মানুষের মতো ওরা;
এসে সব ধ্বংসের খেলায় কি আনন্দে মেতেছিল,
এখনো আমরা জানিনা। আমাদের মিছিলের
মানুষেরা রাতারাতি হায়না শিকারী হয়ে গেলাম।
আমাদের সব শিকারীরাও ফিরে আসেন নি। যেদিন
হায়েনারা সব মরে গেল, সেদিনও সূর্যটা একই
রকমভাবে উঠেছিল, শীতের আমেজ তখনো
একই। মানুষের অনেক ত্যাগের সমাপ্তিতে
বিজয় আসে কান্না নিয়ে। দীর্ঘশ্বাস আর মাটি
চাপড়ে বিলাপ তখনো ঘরে ঘরে, ঈশ্বর আল্লাহ
সবাই অনাচারগুলো নীরবে দেখে গেলেন।
তিনি নিষ্ঠুর বিধায় জমিনের নিষ্ঠুরতা দেখেও
চুপ থাকেন। এক টুকরো মাটি, এক টুকরো কাপড়ের
পতাকায় এখনো আমার তীব্র অহংকার।
আমি মুখ উঁচিয়ে বলি,
আমার দেশ আছে,
আমার গান আছে,
আমার পতাকা আছে
এবং
আমি আছি।
Comments
Be this story’s first reader
+30 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.