Posts

কবিতা

বিজয়ী কাব্য-গাঁথা 

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

33
View

বাংলাদেশের কোটি প্রানের,
চাওয়া-পাওয়া একটি জয়,
আকাশে বাতাসে, ধ্বনি–প্রতিধ্বনি ভাসে
“হবেই হবে জয়”।

বিজয়ের মাস, বিজয়ী শক্তি আছে,
পেশীতে হালাল শক্তি,
বলে বলে পতন নিশ্চিত;
বিরোধী শিবিরের সেনা-সেনাপতি।

কত কি যে চায় আল্লাহর কাছে;
জীবনের বেলা-ভূমে,
চলো দুহাত তুলি তাসকিন ভাইয়ের
মতো শুধু জয় চেয়ে চেয়ে।

পতাকা মোদের উড়বেই আকাশে
বিজয়ী নিশান বেশে,
গ্যালারী,ঘরে,অলিতে গলিতে,
প্রাণ রবে অস্থির, বিজয়ী উল্লাসে।

ছক্কা চারের মারের জোয়ারে,
পালাবে সব জরা-জীর্ণতা,
ছন্দে ছন্দে মনের আনন্দে,
বিজয়ী কাব্য-গাঁথা।

ভূল-ত্রুটিকে আজ জানাবে ছুটি,
“গর্জে ওঠো বাংলাদেশ”,
তোমাদের মাঝে বাংলা কে পায়,
ভূলে সব ভেদ-বিভেদ।

রান আউট আজ ভুলে যারে ভাই,
রান নিবি পায় পায়,
বাঘের হিসাব কেমন পাঁকা,
বুঝিয়ে দেবে, কড়ায়-গন্ডায়।

কেমন থাবা বাঘের থাবা,
বুঝবে তারা’, পড়বে যারা,
বিজয়ী হয়ে বীরের বেশে,
ফিরতে চায় দলে দলে।
 

দুপুর ০৩ টা ৩০
০৬.০৩.২০১৬
আশা টাওয়ার,শ্যামলী, ঢাকা।

Comments

    Please login to post comment. Login