শুধু তোমার আসাটাই নিশ্চিত হলো।
বর্ষা আসি আসি করে আসেনা মাঝে
মাঝেই। মাঘের কুয়াশা কদাচিৎ আসে
যদিও, সেও অল্প দিনের। ভর দুপুরে
প্রতিবেশী গাছের কাক যুগলও বাসা
ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেল। অসংখ্য
অনিশ্চিতে শুধু তুমিই নিশ্চিন্তের
দোহাই দিয়ে বলে গেলে, তুমি আসবে।
সময়ের হেরফেরে এদিক ওদিক হয়েও
যেতে পারে বলে জানান দিয়ে গেছ!
আহা, অন্তত আসছ। আশ্বস্তিতে মগ্ন
অপেক্ষা- কবে আসছ তুমি, মরণ।
Comments
-
-
Borhan Mahmud
2 weeks ago
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
-
mamun abdulla 2 weeks ago
আশ্চর্য সুন্দর লিখেছেন। শুভকামনা।