তোমার চোখের কাজল লেপ্টে গেছে কেন?
কান্না করছিলে? তোমায় না হাজারবার বলেছি,
কান্না করোনা।
আমি পৃথিবীর সব কষ্ট সইতে পারি, শুধু
তোমার অভাব আমার সয় না। তুমি না
থাকায় আমার সব কিছু ফাঁকা হয়ে গেছে।
এখানে এই পার্থিবে আমার শুধু তুমিই ছিলে।
আমি কান্না না করলে কে করবে?
আমিও কি খুব ভাল আছি এখানে? অপরাধবোধে
ভুগছে স্বয়ং যম, আমায় বলেছে, সে দায়িত্ব
বোঝে, ভালবাসার শক্তি বোঝে নাই।
তুমি কি আবার আসতে পারোনা? তুমি তো
কতো কিছু পারতে! ওপার হতে তুমি ফিরে এসো।
এত শোক আমি নিতে পারছিনা। তুমি কি
আমার কান্না শুনতে পাও? ফিরে এসো প্রাণ,
ফিরে এসো প্রাণ,
ফিরে এসো প্রাণ।
ফিরে এসে আমার চোখ মুছে দাও, প্রাণ।