Poetry

জীবনের হিসাব

October 4, 2026

45 views

‎

‎বইয়ের মতো জীবনের পাতা উল্টাই প্রতিদিন,

‎সময়ের শব্দার্থ খুঁজি, ছন্দের অন্ত্যমিল।

‎ট্যালি খাতার হিসেব মেলাতে প্যাঁচ খাই অঙ্কে,

‎সরলতার সূত্র ধরে উপপাদ্য প্রমাণে,

‎ভবিষ্যৎ নির্মাণে অতীত হয়ে যায় অঙ্কন।

‎

মানসিক টেনশনে ডাক্তারের প্রেসক্রিপশন-

‎হোমিওপ্যাথিক ডোজ, পাউডার, বড়ি প্রহর ভরে খাই;

‎এলোপ্যাথিক ট্যাবলেট চুষে নীরবতা পোহাই।

শিরায় পুশ করি স্থিরতার ইনজেকশন,

‎মাংসে নিই নিয়ম করে ধৈর্যের ইনসুলিন।

‎

দিব্যি কাটিয়ে দিচ্ছি বছর দায়িত্বের কাঁধ ভারী,

অনাগত ছকে বাঁধা রুটিনের ক্যালেন্ডার

শ্রমের কাছে বিলিয়ে দিয়েছি সম্ভ্রম!

‎‎বয়সের ভারে ন্যুজ শরীর ‎হিশেবের কাঠগড়ায়।

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login