আমাদের দেশটা হতো যদি সবার,
দুঃখ -সুখ মাঝে হতো একাকার;
কারো বিপদে সহায় হতে,
থাকতো সবাই প্রাণ-পণে ।
খুন ঝরে মাটি - জলে,
লাশ ভাসে খালে -ঢালে;
বিচার-আচার ঠিকই চলে;
সত্যিকারের বিচার কবে?
বিচারকের বিচারক দেখেন ঠিক-ঠিক;
পাবে সবি পুরুটাই পাবে নাক দিক!
শেষ বিচারের আগে চলো নিজের বিচার করি,
ভুলত্রুটি সব ফেলে সোনার জীবন গড়ি।
11
View