আলোর আগমনী
আদিত্য ভৌমিক
৪/১০/২০২৬
জেগে ওঠে সারা ধরণী আলোয় আলোয় আজ
শিউলি গন্ধ কাশের বনে বাজে মায়ের সাজ
মেঘের ফাঁকে রোদ হেসে কয় আসছে মায়ের কোল
ঢাকের তালে কাঁপছে হৃদয় বুকে মিলন দোল
১০/১০/২০২৬ মহালয়া
ভোরের বাতাসে ভেসে আসে চেনা মন্ত্রধ্বনি
আঁধার ভেঙে জেগে ওঠে সারা ধরণী
তর্পণের জলে মিশে পিতৃপুরুষের স্মৃতি
চোখের কোণে অশ্রু জমে প্রাণে জাগে প্রীতি
আঁধার কেটে আলোর রেখা আঁকে নতুন ভোর
দেবীপক্ষ শুরু হলো ভাঙল ঘুমের ঘোর
১৬/১০/২০২৬ ষষ্ঠী
ষষ্ঠীর সাঁঝে বোধন বসে বেজে ওঠে শাঁখ
আলতা পায়ে মা আসছেন দূর আকাশে ডাক
নতুন জামা আলোর মালা হাসিতে ভরা মুখ
প্যান্ডেলে প্যান্ডেলে ছড়ায় উৎসবেরই সুখ
ধূপ ধুনোর সুবাসে আজ ভরল সারা দেশ
শুরু হলো মায়ের পুজো নেই কোনো ক্লেশ
দশভুজা অসুরনাশিনী শক্তিরূপা মা
তোমার আশীষ থাকলে পাশে ভয় থাকে না মা
হিংসা দ্বেষ ভুলে সবাই বাঁধুক মিলন ডোর
ঘরে ঘরে সুখ শান্তির আসুক নতুন ভোর
ধর্ম বর্ণ নেই কোনো ভেদ সবাই আপনজন
দুর্গোৎসব মিলনমেলা এক হোক প্রাণমন
আসছে বছর আবার হবে এই আশা বুকে রাখি
মায়ের চরণে প্রণাম জানাই সবার মঙ্গল চাই