স্বাগতম নভেম্বর
আদিত্য ভৌমিক
নতুন মাসের নতুন স্বপ্ন
নভেম্বর এলো নতুন ভোরে, নতুন আলোর গান,
সময়ের পাতায় খুলে গেল আরেকটি অধ্যায়খান।
বিদায় নেওয়া দিনের স্মৃতিগুলো রয়ে গেল মনে,
নতুন আশার প্রদীপ জ্বলে জীবনের প্রতিক্ষণে।
হেমন্তের এই স্নিগ্ধ হাওয়ায় প্রকৃতি সাজে নতুন করে,
সোনালি রোদ মিষ্টি হাসে নীল আকাশের ঘরে।
কাশের দোলা থেমে গেলেও স্মৃতিরা যায় না হারিয়ে,
নভেম্বর এলো স্বপ্নগুলো বুকের মাঝে জড়িয়ে।
কত কথা জমে আছে মনের গভীর কোণে,
কত না বলা অনুভূতি রয়ে গেছে জীবনের সনে।
কিছু পাওয়া, কিছু হারানো, কিছু অপূর্ণ আশা,
নতুন মাসে ফিরে আসুক বেঁচে থাকার ভালোবাসা।
নভেম্বর তুমি এসো নিয়ে শান্তির পরশ,
মুছে দাও হৃদয়জুড়ে জমে থাকা বিষাদবর্ষ।
যাদের চোখে স্বপ্ন আছে, দাও তাদের পথের দিশা,
যাদের মনে কষ্ট জমে, ফিরিয়ে দাও ভালোবাসা।
এই মাস হোক সবার জীবনে আনন্দের এক নাম,
মানবতার আলোয় ভরে উঠুক পৃথিবীর প্রতিটি ধাম।
হিংসা-বিদ্বেষ দূরে সরিয়ে গড়ি সুন্দর ভুবন,
সম্প্রীতির বন্ধনে রাঙিয়ে উঠুক প্রতিটি জীবন।
সময় বয়ে যায় নিরবধি, থেমে থাকে না পথ,
প্রতিটি দিন শেখায় আমাদের জীবনের নতুন অর্থ।
তাই তো আজ প্রথম প্রহরে হৃদয় দিয়ে বলি,
স্বাগতম হে নভেম্বর, তোমায় বরণ করি।
পুরোনো দিনের দুঃখ ভুলে নতুন করে বাঁচি,
আশার আলো বুকে নিয়ে সামনের পথে হাঁটি।
নভেম্বর, তোমার প্রতিটি দিন হয়ে উঠুক সুন্দর,
সবার জীবনে ছড়িয়ে পড়ুক সুখের আলো নিরন্তর।
স্বাগতম নভেম্বর, স্বাগতম নতুন সম্ভাবনা,
তোমার হাত ধরে পূর্ণতা পাক হৃদয়ের সব কামনা।
ঠিকানা চট্টগ্রাম বাংলাদেশ।