পুজোর পরম্পরা
আদিত্য ভৌমিক
তারিখ:২২/১০/২০২৬
দুর্গা চলে গেলেন আজ কৈলাসে
কাঁদছে শরতের আকাশ
ঢাকের বাদ্য থেমে গেছে
নিস্তব্ধ হয়েছে সারা পাড়া
প্রতিমার মুখে সেই হাসি
এখন শুধু স্মৃতির রেশ
বিসর্জনের জলে ভাসে
মায়ের আশীর্বাদের শেষে
আসছে লক্ষ্মীর পদধ্বনি
শঙ্খ বাজে নতুন করে
ঘর ভরে ওঠে আলোর মণি
ধানের শীষ কলাগাছের ছায়া
লক্ষ্মীর পায়ে পড়ে ফুল
ধন ধান্যের প্রার্থনায়
ভরে ওঠে বাঙালির কুল
লক্ষ্মী যাবেন যখন চলে
আসবেন কালী মায়ের রূপ
কালো আকাশ তারাভরা রাত
জ্বলে উঠবে দীপের স্তূপ
শক্তি শান্তি ভয় ভীতি মুছে
কালী আসবেন রুদ্রমূর্তি ধরে
অন্ধকারের বুকে জ্বালিয়ে
আলো ছড়াবেন ঘরে ঘরে
এই তো আমাদের জীবনচক্র
বিদায় আগমন আবার বিদায়
মায়ের তিন রূপে বাঁধা
বাঙালির প্রাণের আয়
দুর্গা দিলেন শক্তি
লক্ষ্মী দিলেন সমৃদ্ধি
কালী দেবেন ভয়হীনতা
এই ত্রয়ীতেই আমাদের সিদ্ধি
তাই কাঁদো না মায়ের বিদায়ে
হাসো নতুন আগমনে
পুজোর পরম্পরা চলবেই
বাঙালির রক্তে প্রাণে মনে