Poetry

তারকার পতন

October 4, 2026

36 views

আকাশে প্রজ্বলিত তারকার পতন হয়,

‎আমি ভাবি- এই বুঝি পড়লো!

‎এগিয়ে গিয়ে ধরতে গেলেই

‎উধাও হয়ে যায় আলো।

‎

‎গালে হাত দিয়ে বসে বসে ভাবি,

‎মনটা বড় খারাপ লাগে-

‎আজও আমার হারিয়ে যাওয়া

‎তারকাটাকে দেখেও

‎নিজ হাতে ধরতে পারলাম না।

‎

‎জড়িয়ে ধরে বলতে পারলাম না-

‎‘বাবা, তুই কেমন আছিস?’

‎একটু মুখ ছুঁয়ে, গাল ছুঁয়ে

‎বলতে পারলাম না-

‎‘বাবা, আমাকে চিনতে পারিস?’

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login