মানুষতো মানব জীবনের কাব্য পড়ে না
মানুষতো মানুষের স্বভাব সভ্য করে না
মানুষতো মানবতার রেলগাড়ি চড়ে না
মানুষতো লোভ ছাড়ে না
মানুষের দাম বাড়ে না।
যুক্তি-তর্কে হারুক-জিতুক, চায়না স্থান দ্বিতীয়
প্রিয়জনতো প্রয়োজন আজ, স্বার্থ যখন প্রিয়!
লোভেরই ক্ষোভ, চরম বিক্ষোভ খসে ঝরে না
মানুষতো লোভ ছাড়ে না
মানুষের দাম বাড়ে না।
হাজারটা উপকার ভুলে একটা ভুলের দরুণ
বুকে নিয়ে পিঠে আঘাত করে বেজায় করুণ!
ক্ষোভেরই ফল, হয়না সফল আঁধার ছাড়ে না
মানুষতো লোভ ছাড়ে না
মানুষের দাম বাড়ে না।