পথিকের জীবনের বিষ্ময় কে,
কেড়ে নিয়ে যায়।
এই স্তব্ধতা, এই শূন্যতা আর-
শহরের শরতের পড়ন্ত বিকেল,
যা কিছু উপহার দেয়,
তার সবটাই কেড়ে নিয়ে যায়,
পথিকের জীবনের বিষ্ময়।
অথচ বিষ্ময়, রহস্য এবং যাকিছু পথিকের অজানা,
তার পুরোটা জুড়েই তার প্রাণস্পন্দন।
জন্ম, মৃত্যু, ভাগ্য কিংবা হোক না ভালোবাসার প্রেরণাই;
যা কিছু শুভ্র, রুক্ষ, রিক্ত এবং দৈব,
যা বাঁচিয়ে রাখে, যা বাঁচতে চাওয়ায়,
যুক্তির শক্ত ব্যাড়া জালে সেই সবকিছুই কেন হারিয়ে যায়?
পড়ে থাকে এক নিবিড় স্তব্ধতা;
ঘনিয়ে আসে বিদীর্ন শূন্যতা,
কোন এক শরতের পড়ন্ত বিকেলে,
শহরের কোনো এক ঘরের কোণে।