Poetry

সফর

November 18, 2026

25 views

মুসাফির যদি জানতো সে যেথায় ফিরে যেতে চায়,

তার কিছুই আর সেথায় পড়ে নাই, সে জায়গার অস্তিত্ব শুধুই তার আশায়;

তবে মুসাফির ঘরে ফিরতো না। কেউ ই ফিরতো না।

মানুষ ফিরে যায় আশা ভেঙে ফেরত আসতে।

ফেরত এসে দেখে- যা ছেড়ে সে এক আশায় হারিয়েছিল,

তাও উল্টো পৃথিবীর মতো; বড়ই অচেনা। সে ভড়কে যায়।

ঘরের অস্তিত্ব যে নাই, তার অস্তিত্ব শুধুই যে তার আশায়।

জীবন যদি হয় প্রবল স্রোতের নদী,

কিছু মুসাফির তার পাড়ের মাটি;

যে শুধু নদীর বয়ে যাওয়া দেখে আর অপেক্ষা করে সেদিনের-

যেদিন স্রোতের ধাক্কায় পাড় ভেঙে বিলিয়ে যাবে নদীতেই।

আমরা সকলেই কিছু সফরের মুসাফির।
আমরা সকলেই কারো নদীর পাড়ের মাটি,
হয়তোবা কোনো পাড়ের মাটির- আশার নদী!

নদী গিয়ে সমুদ্রে মিশে যায়; পাড়ের ভাগ্যে শুধু বিলীন হয়ে যাওয়াই লেখা রয়।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login