Poetry

হৃদয়ের আরজি

November 7, 2026

37 views

এই শহরের রক্তমাখা রাস্তা আর আলকাত্রার শিশির চাইনা আর।

প্রাক্তনের গালের পদ্ম-আভার স্মৃতি যেথায় হৃদয়ে আনে জখম,

যেথায় বেঁচে থাকার চাহিদাগুলো হয়না শেষ জীবনভর,

স্বার্থপরতা যেথায় সফলতার উচ্ছ্বাসের আমন্ত্রণ আনে, সখাসংঘ আনে ক্লান্তি,

যেথায় হেমন্তের বিকেল পেরিয়ে সন্ধ্যা আসেনা , শীতের রাত পেরিয়ে আসেনা রৌদ্রের সকাল,

আমার ক্ষতে ভরা হৃদয়ের প্রতি মায়া করে হলেও, আমারে নিয়া যাও খোদা!

নিয়া যাও আমারে এমন দেশে,

যেখানে হতাশা নাই, চাওয়া নাই, নাই কোনো অলীক স্বপ্ন,

বিকেল রাত্রির একাকীত্বের তীব্রতা করেনা যেখানে ছুরিকাঘাত;

যেখানে আছে শুধু পশু, চারিদিকে পানি, পরিস্কার খোলা আকাশ আর নরম সবুজ ঘাস।

সে জীবন আমি আগলে নিব। খোদা রে! যাওনা নিয়ে এমন কোনো দেশে!

বিনিময়ে নাহয় মরে যাবো কোনো এক হেমন্তের শেষ বিকেলের শেষে।

Picked up where you left off

Comments

GalacXen was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • GalacXen 1 day ago

    @iftakharul_ahmad লেখা কখনো ছাড়বেন। লেখা ভালো না খারাপ এই হিসেবও করবেন না৷ সময় ঠিক করে নিবে লেখার আবেদন। মানুষের চিন্তা করার ক্ষমতাই মানুষকে এই পর্যায়ে এনেছে৷ চিন্তা ছাড়া লেখাও হয় না ভাই

  • GalacXen 1 day ago First reader

    কবিতার মাঝে যেন এক বিদ্রোহী মন জেগে উঠতে চাইছে৷ সুন্দর লিখেছেন। এগিয়ে যান।

    • Iftakharul Ahmad 1 day ago

      আমি 'শ্রোতা' হতে হতে এখন আর বলতে মন চায়না । তাই লেখা শুরু করেছিলাম। ইদানীং নিজের লেখা অখাদ্য মনে হবার দরুণ লিখতেও মন চায় না। তবে মাঝে মাঝে এমন কমেন্ট দেখলে খুব ভালো লাগে। হালকা লাগে। আপনাকে অনেক ধন্যবাদ।