কিছু উত্তর প্রশ্নেই থাকে লেখা
কিছু প্রশ্ন উত্তরের অদেখা
কিছু উত্তর না পেয়ে সরাসরি
কিছু প্রশ্নের সামনে নিজেকে ধরি।
কিছু দৃশ্যের ভেতর আড়াল থাকে
কিছু আড়ালে দৃশ্যের ঘনঘটা
অন্তরালের অবুঝ পাখিটাকে
বোঝানো যায় না বুকের ক্ষতটা
যা বলতে দ্বিধায় থরোথরো
চোখের ভাষা নিরবতায় পড়ো।