Poetry

বিষন্ন ভোর

June 11, 2024

330 views

এই যে কুহক ডাকে দিনের আলোতে

তোমাদের রূপ ধরে আলেয়া,

কুয়াশায় মোড়ানো দুপুর ছিন্নভিন্ন হয়,

অতঃপর প্রেম হয় মোহ, মায়া, ভ্রম।

চোখ মেলে দেখছো কি তোমাদের ভোর?

তারা এসে আলো দেয় সূর্যের কোলে,

অথচ সূর্যের অবর্তমানে প্রেমহীন হয় না

আকাশ, মেঘ বা ফুল।

শুধু শুধু দোষারোপ করো তোমরা 

প্রেমে ডোবা লাশ, ভাসতে না চাওয়া আমাকে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login