কেন আমারে পাঠাইলা প্রভু এই মাটির সংসারে,
ভুল আর পাপের ঘেরে ফেলিলা অবুঝ এ আমারে?
পাপের অতলে ডুব দিলে যদি শাস্তিই শেষ পাওনা হয়,
তবে কেন পাঠালে এখানে, মনে কেন দিলে এত ভয়?
তবে কি কেবলই বিচারের তরে সৃষ্টি করলে মোরে,
নাকি তোমার করুণা ঢাকা আছে শাস্তির আড়াল ঘোরে?
আমি তো এক মাটির পুতুল, তোমারি হাতের গড়া,
ভুলের কুয়াশায় ঢেকে যায় আমার সমস্ত পথচলা।
যদি ফেলবেই তুমি নরকাগ্নিতে আমার এই নশ্বর কায়া,
তবে কেন বুনে দিলে বুকে তোমার প্রেমের ছায়া?
বিচার নয় প্রভূ, তোমারি ক্ষমায় দাও মোরে ঠাঁই,
তোমার দয়া ছাড়া যে এই অধমের আর কোনো গতি নাই।