নীড় বুনেছি
একটি চা এর ধোঁয়াটে দিন, গল্প হাজার সুর,
একই সাথে পথ হাঁটা ওই মেঠো প্রান্তর দূর।
ঝুম বরষায় ছাতার নিচে অর্ধেকেরই মেলা,
ভাগ করে নিই রোদ্দুর আর গোধূলি রূপখেলা।
হাসির মাঝে লুকায় হাসি, কান্নায় পাই হাত,
এক চাদরে জড়িয়ে কাটে হিমকুয়াশার রাত।
সংসারের এই ছোট্ট ক্যানভাসে আঁকা রঙিন রঙ,
দুইজনার এই পথচলাতে নেই তো কোনো ঢং।