সুখের সৌরভ
তোমার ছোঁয়ায় বাগানজুড়ে ফুটত গোলাপ আর জুঁই,
আমাদের দিনগুলো ছিল যেন রূপকথার ভুঁই।
ব্যস্ত নগরে আমরা দুজন একলা দ্বীপের মতো,
ভুলিয়ে দিতে মিষ্টি ছোঁয়ায় দুঃখ ছিল যত।
কখনও তো বলনি আমায় ছেড়ে যাবার কথা,
কোথায় জমা ছিল তোমার গোপন কোনো ব্যথা?
বসন্তদিনে বইছে সমীর, বইছে কুসুমবায়ু,
হঠাৎ কেন থমকে গেল তোমার ছোট্ট আয়ু?