চিরবিচ্ছেদ
হিমেল রাতে নীরব ঘরে রইলে তুমি শুয়ে,
যাওয়ার আগে শেষবারটি দিলে কপাল ছুঁয়ে।
থমকে গেল বুকের ধুকপুক, নিভল ঘরের আলো,
আমায় একা ফেলে সাথী আমার কোন অসীমে গেল?
কোন ঠিকানায় চলে গেলে ফিরিয়ে দিয়ে সব,
স্তব্ধ ঘরে রইল শুধু নীরব কলরব।
আঁচল ভরে রইল পাতা নিঃশ্বাসেরই ঘ্রাণ,
এক পলকে থমকে গেল দুটি দেহের প্রাণ।