Poetry

অনন্ত অনুরাগে: এক বিরহী উপাখ্যান ৯

October 6, 2026

29 views

মাটির নিবিড়তা

মাটির বুকে ঘুমিয়ে আছ, ওপারেতে তুমি,
এপারেতে দাঁড়িয়ে কাঁদে বিষাদ-মরুভূমি।
রোদ জমে না আর তো ঘরে, জমে শুধুই ধুলো,
বাতাস এসে দোলা দেয় না মনের জানালাগুলো।
তোমার নামেই সুগন্ধ আজ মাটির গন্ধে মেশা,
একলা কাটে নিশিদিন আর বিরহেরও নিশা।
ফিরবে না আর জানি আমি, ডাকবে না আর নাম,
তোমার স্মৃতির চরণতলেই বিকিয়ে দিলাম দাম।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login