Posts

কবিতা

আম্মা! তুমি কেঁদোনা

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

17
View

আম্মা! তুমি কেঁদোনা আর,
চোখদুটি ভরে তুলোনা লোনাজলে;
পাঁপড়ি চোখের সিক্ত করোনা অশ্রুতে;
মনের পৃথিবীকে ধূ ধূ মরুভূমি করোনা।

আমি ছিলামনা কিছু দিন আগে,
তোমার পাশে নয়নতারা হয়ে?
কাটায়েছি শৈশব কৈশোর তোমার কোলেতে।
মাগো! আমি মরিনি জানো!
সৌভাগ্য আর নিঃসীম সুখ-ভোগ,
সুদর্শণা ললনারা দিয়েছে হাতছানি,
যাদেরকে জানি রুপসী- অপ্সরী।

যাদের ভালবাসা প্রতিটি মুহুর্তে,
ঘিরে রেখেছে আমায়,
বাঁচিয়ে রেখেছে।
সে'ভালবাসার সম্পূর্ণ ভিন্ন স্বাদের প্রলোভনে,
স্থির থাকতে পারিনি;
আর তাই পড়লাম লুটিয়ে।

আল্লাহর সেনা হয়ে,
তপ্ত লৌহ বুকে রেখে,
কে মানিতে চায় বলো মা!
ধৃষ্টতা খোদার সাথে?
মহান প্রভূর সেই ঝর্ণাধারায়,
সবার আগেই চলে এলাম।

তুমি কাঁদো কেন বারবার?
দেখোনা চলে কত খেয়া পারাপার!
অধীর আগ্রহে মুক্তির দাবী নিয়ে,
বসে আছি মা, এসো ওপারে।।

আল্লাহকে ভূলোনা,
পথ তাঁর ছেড়ে দিওনা,
এ পথেই মুক্তির দিশা,
মিলে যাবে একদিন।

বাবাকে ভূলে যায়নি,
বলো আমরা সবাই আছি,
একইসাথে চলি সদলবলে,
প্রভুর রাজ্যে, তাঁ'রই সান্নিধ্যে।

যে যা'ই বলে যাকনা কিছু,
শুনোনা বিভ্রান্তের তরে শুধু,
সব অপচেষ্টার উপস্থাপন,
করে যায় নর পিশাচের দল।

ঢেলেছি তপ্ত খুন, রাখো মা'রে জেনে,
কোরআন হাদীসেরে ভালবাসি বলে।
পেয়ে গেছি আজ সব নিঃসন্দেহে,
বিজয়ী কেতন ইসলামের,
দেখো, উড়বে দেশে দেশে।।

০৬.০২.২০০১
তোফায়েল আজম রোড,
শহীদবাড়ীয়া (ব্রাহ্মণবাড়ীয়া)

Comments

    Please login to post comment. Login