Poetry

শফিক তালুকদারের কবিতা: মাতাল তরণী

October 6, 2026

90 views

মাতাল তরণী

একদিন পাথরের টুকরোর মতো প্রকাশ্য দিবালোকে লুট হয়ে যাবে।

কিন্তু বুকে যে পাথর পাষান হয়ে, ছুঁয়েও দেখবে না কেউ আমার মতো প্রেমিক ছাড়া!

ছন্নছাড়া গান গেয়ে কে শোনাবে বলো, পরীবাগের মাতাল হয়ে -

শিউলি হয়ে ছড়িয়ে যাবে রাজপথ জুড়ে শেষ রাতে, কে ঘুম ভাঙাবে, বলো -

আমার মতো ফতুর প্রেমিক আর কি পাবে - শাহাবাগে ভোরবেলাতে?

মধ্য-দুপুরে বইয়ের গন্ধে মাতাল এমন কবি কোথায় পাবে, মুটে-মজদুর;

বইয়ের জন্য ঘাম ঝরাবে- দ্রোহে ভেঙে ফেলতে চাইবে কবিতার সীমা!

গোল হয়ে কে ওড়াবে ময়দানে গোল করে গাঁজার ধোঁয়া: কে খুলিবে মুখোশ টেনে-

সভ্যতার এই হিংস্রজোনে- তোমার ঠোঁটে চুমু খেলে, ঈশ্বর বুঝি চোখ মুদে রাখে?

কষ্টের পাথর নেওয়ার কেউ নেই, কোথাও; জেনে - মাতাল তরণী ভিড়লো তীরে !

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login