Posts

কবিতা

সাগর পাড়ে

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

24
View

পূব আকাশে উঠলো জেগে রঙধনুটা হঠাৎ হেসে,
দেখতে পাবে হরেক রঙে প্রেমের রাণী বসছে ধ্যানে।
বাস করে তার প্রেমের পুরুষ, পৃথিবীরই প্রান্তকোণে,
ভাবছে বসে কেমন আছে, চিত্র আঁকে হৃদয় পটে।

জানেনাতো নদীর বুকে বইছে কি জল আগের মতো,
দল বেঁধে কি মাছ ভাসে তার, গভীর বুকের অতল তলে।
ফুটলো কি ফুল; হৃদয় কাঁড়া হাসি দিয়ে বাগান মাঝে,
পসরা আজো সাজায় কিনা! প্রেমিক হৃদয় আমার তরে।

বাস করে সে আকাশ পরী, তাদের ধরা আকাশ পাড়ে,
হয়না যখন ডাকা তারে, পৌঁছবে সেথায় কেমন করে?
হাসছো কেন দিবানিশি, হৃদয় লুটে অচিনপুরে,
খেলছে দেখো দেহমাঝে গভীর কাঁপন বারেবারে।

জানলেনা তো হৃদয় মাঝে, আছে এ কোন পূর্ণতা!
দেখলে প্রকাশ হবে তাহা, শুধুই কেবল শূন্যতা,
আশার পালে লাগছে হাওয়া, এ যে আজি কল্পনা,
কভু কী আর আঁকা হবে হৃদয়পটে আল্পনা।

তোমার আশা মিলবে সবি, একই নদীর মোহনাতে,
গড়বো সুখের জলের নীড়, সুদূর দেশের সাগর পাড়ে।
থাকবেনাতো আপন পর, লাগবেনা কেউ পিছু কারো,
শান্তি সুখে রবে সদা, মনে প্রাণে শান্তি যতো।
 

২৯.০৮.২০০১

Comments

    Please login to post comment. Login