Poetry

যে পৃথিবী আধারে

October 8, 2026

79 views

আমি ভাবি সে পৃথিবীর কি হয়-
যার স্রোতের শেষে কোনো এক বাধ থাকে?
যে ধারার উৎপত্তি বুকের ঠিক মাঝখান টায়,
যা বিস্তার লাভ করে পুরো বুক জুড়ে,
এরপরে গলা আর নাকের মাঝামাঝি গিয়ে-
আটকে যায় কোনো এক বাধে, তার কি হয়?
যে স্রোত প্রবাহিত হয়ে চোখ দিয়ে বের হয়না,
তার কি হয়?
সেই পৃথিবীর দশা কি হয়?

অনুভূতি আর যুক্তির দ্বন্দের মাঝে জয়ী যেই হোক,
রক্ত ঝড়ে তো হৃদয়ের ই;
জখম তো তার ই হয়।
সে বসে থাকে এই দু'পক্ষের মাঝের ফাকা জায়গাটায়;
আধারে, শূন্যে!
কোনো এক ঘন, ধূসর হাত তার,
গলা চেপে ধরে।
তবু সে শ্বাস নেয়, বাঁচে।
মরে যাওয়ার মতো করে, অনুভূতির মাঝে।

Picked up where you left off

Comments

Sadia Shobnam was this story’s first reader

+35 XP

    Please login to post comment. Login

  • Sadia Shobnam 2 weeks ago First reader

    তবু সে শ্বাস নেয়, বাঁচে। মরে যাওয়ার মতো করে, অনুভূতির মাঝে। এই লাইনগুলো সুন্দর।

    • Iftakharul Ahmad 2 weeks ago

      শুনে ভালো লাগলো, ধন্যবাদ