Poetry

‎ছেলের কাঁধে আমার জীবন ‎

October 8, 2026

46 views

‎যতোই ভারী হোক কাঁধ,

‎অনাগত দায়িত্বের বোঝায়,

‎যতোই কঠিন হোক পথ,

‎পরাজয় হলেও বিজয়ের স্বপ্নে ভরা,

‎আমি এগিয়ে যাবো,

‎নতুন দিনের আলোয়,

‎সাফল্যের ছায়ায়,

‎অতীতের স্মৃতি হাতে ধরে।

‎

‎একসাথে বসবো আমরা,

‎একান্নবর্তী পরিবার হয়ে,

‎হাসি-আনন্দে মিশে যাবে দিনগুলো,

‎বয়সের শিকড়ে জড়ানো শিশুসুলভ আচরণে,

‎হবে বয়সী শিশু,

‎নাতি-নাতনীর সঙ্গে দুরন্ত টগবগে বালক।

‎

‎তুমি, ছেলে,

‎হবে আমার কেয়ারিং পিতা,

‎যার হাতে থাকবে আমার আবেগ,

‎আমার আশা, আমার দাবির পূর্ণ স্বাধীনতা।

‎তুমি হাত ধরে আমাকে মর্নিং ওয়াকে

‎মসজিদে পৌঁছে দিবে,

‎জেদ করব বাজারে, বিনোদন পার্কে,

‎চেম্বারে ডাক্তারকে ভয় দেখাবো—

‎সব কিছুই হবে একসাথে।

‎

‎এক টেবিলে বসে খাবো আমরা ভাত,

‎তুমি হাতে ধরেই খাওয়াবে ওষুধ,

‎মাথায় হাত না দিলে ঘুমাতে যাবো না,

‎অনলাইন প্ল্যাটফর্মে আত্মা ভাসাবে না।

‎তোমার হাতেই মাথা রেখে চাই জীবনের শেষ নিশ্বাস,

‎তুমি থাকলে হবে শান্তি,

‎হবে ভালোবাসার শেষ সীমান্ত।

‎

‎আমি চাই এই ডিজিটাল নিষ্ঠুর পৃথিবীতে

‎রেখে যেতে সুন্দর, সুশীল পরিবার,

‎যেখানে হাসি ভরে থাকবে প্রতিটি ঘর,

‎যেখানে ভালোবাসা চলবে নিঃশব্দ নদীর মতো।

‎যেখানে তুমি, ছেলে,

‎হবে আমার শক্তি, আমার আশ্রয়,

‎হবে আমার হাত ধরার অভ্যাস,

‎হবে আমার জীবন।

‎

‎কাঁধে তোমার ভার,

‎হৃদয়ে তোমার স্পর্শ,

‎আমি এগিয়ে যাবো সময়ের জলে,

‎তোমার সঙ্গে, তোমার জন্য,

‎অপরাজেয়, অটল, অমর।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login