বৃক্ষ; চুপচাপ আছো দাঁড়িয়ে
হাজার বছর ধরে ছায়া দিয়ে, হাওয়া দিয়ে
পাখিদের নিরাপদ, আশ্রয় আবাসন দিয়ে
ঝড়ের সাথে অথৈ বৃষ্টির জল মেখে
ধীরগতির জীবন নির্যাস মাটি থেকে
সময়কে বেধে রাখতে পারো
সবুজের ছবি আঁকতে পারে
শাখায় শাখায় পাতায় পাতায়
বসন্তের স্বপ্ন জাগাতে পারো
গ্রীষম আর শীতের উৎসবে
নাতিশীতোষ্ণ গান গাইতে পারো।
বৃক্ষ; তুমি একেকটি জীবনের মুহূর্তের সঙ্গী।
সহানুভূতির নিদর্শন।