ভবিষ্যৎ-চকচকে নিখুঁত আয়না,
ভেসে ওঠে আগামীর মুখ।
যদি জমে থাকা স্বপ্নগুলো
পরিশ্রমে পায় দৃঢ় স্পর্শ,
নিষ্ঠার আগুনে হয় পরিশুদ্ধ,
তবেই দীপ্তি ছড়ায়।
নইলে,
অব্যবহৃত ধাতবের মতো
নীরব পড়ে থাকে জীবন।
মরচে জমে স্বপ্নের গায়ে,
আয়না হয়ে ওঠে অচেনা,
অস্পষ্ট, অনুজ্জ্বল।