তুমি পাও, আমি পাই
আমাদের শান্ত বুক জুড়ে
গজায় নিয়ত দুঃখ-থানকুনি পাতা
এই তরূমণ দেওয়া—
এই চির অশ্লীলতার
হুইসেল বুকে নিয়ে ট্রেন ছোটে
ঢেঁকিশাক স্নানে স্নানে পড়ে মেঘদূত
পৃথিবীও ভাতঘুমে
মুখে পুরে পাখিদের জলরঙ স্তন
এভাবে হনন
কখন যে করে ফেলি—বুঝতে পারি না!
কিন্তু করি যে—এটা ঠিক
তোমারই লাশ ঝরে
তোমার মিথস্ক্রিয়া বেয়ে
মাছের কানকোটাকে উলটে তেমনি আমি দেখি
সেখানে ভোরের দিকে
তখনো তোমার নাম জুঁই
কে যেন অনেক ডেকে
তুলে নিয়ে গেছে তার ‘তুই’
পাতার টাকার বিনিময়ে
আমি শুধু গ্রামময়
ফেরি করে ফিরি ভাঁটফুল!