মজার একটা ব্যাপার বলি, আমার কাছে বিক্রয়যোগ্য বই ছিল প্রায় ৩৫ এর মতন। এর মধ্যে দু-তিনটা বই ছিল আমি ভুলে দুবার করে কিনে ফেলছি। সেগুলো আমি পুরনো বইয়ের দামেই বিক্রির জন্য পোস্ট দিচ্ছিলাম। আর বাকি বই গুলো বিভিন্ন কারনেই বিক্রির জন্য দিয়েছি। এবং সেটা অনেক অনেক অনেএএএএএক দিন ধরে। বিক্রি হয় না, হয় না।
তার মধ্যে সেবা এবং অন্যান্য কিছু প্রকাশনীর ক্রাউন সাইজের বই গুলো এক ভাই একটা দুটা করে সব নিয়ে যেতে থাকলো। ওনার মনে হয় আমার অফিসের আশেপাশেই বাসা বা অফিস। অফিসে এসে নিয়ে যেতেন। আবার বেশ কিছু বই আমি উপহার হিসেবে দিয়েছি যারা আমার বই (আঁধারে লুকানো ভয়) কিনেছিল।
আবারো অপেক্ষায় রইলাম। পোস্ট দিতাম, অনেকে দামাদামি করতো। কিন্তু বিক্রি হচ্ছেই না। দামও কমাতে লাগলাম। এরমাঝে এক আপু আসলো, বলল সব সব সব বই উনি নিয়ে যাবে। আমাকে পাআআআআআআআচ হাজার টাকা দিবে। আমি ভাই টাকা নিয়ে এতো মাতামাতি করি না। বললাম, অনেক ভালো। তাহলে এসে নিয়ে জাইয়েন। এরপরে উধাও। অনেকদিন পড়ে বলল, ওনার বাসা থেকে মেনে নিবে না। বলে, ব্লক করে দিলো আমাকে।
যাইহোক, গত মাসে এমন হঠাৎ এক ভাই নক দিলো। কিছু বইয়ের ছবি দিয়ে দাম জানতে চাইলো। পোস্টের দাম থেকে কমিয়ে ধরে ওনাকে একটা দাম বললাম। উনি পরের দিন টাকা পাঠিয়ে দিলো। কিন্তু বই পাঠাতে গিয়ে আমি ঝামেলায় পড়লাম। একে তো অফিস নিয়ে ব্যস্ততা বেড়ে গেলো আর এদিকে আমার স্টিডফাস্টের একাউন্ট ইনেক্টিভ হয়ে গেলো। সেই ভাইকে বুঝিয়ে বললাম, সময় চাইলাম। উনিও আলহামদুলিল্লাহ্ ভদ্রলোক। আমাকে বুঝলেন, সময় দিলেন। টাকা পাঠানোর মনে হয় ১০-১২ দিন পড়ে আমি বই পাঠালাম। উনি বই হাতে পেয়েছেন। এবং সেখানে সারপ্রাইজ বই উপহার ছিল, সেটা পেয়ে উনি খুশি হয়েছেন।
এখন বাকি আছে এই ছয়টা বই।
ছয়টা একবারে কেউ নিলে ১৪৪৯ টাকায় দিয়ে দিবো। সাথে সারপ্রাইজ বই উপহার থাকবে।
নিতে চাইলে জানাতে পারেন।
১/ গোস্ট প্যালেস, রুবেল কান্তি নাথ
২/ মকিংবার্ড জোন, ধ্রুব এষ
৩/ গুপ্তধনের খোঁজে অন্তর্ধান, সুজিত চন্দ্র সাহা
৪/ দূরবীন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫/ ঘনাদা সমগ্র-১, প্রেমেন্দ্র মিত্র
৬/ জুল ভার্ন রচনা সমগ্র, অনুবাদ