Poetry

ইভিল (কবিতা)

October 9, 2026

3 views

জীবনে এতো আকাম কুকাম করেছি।

যে ইবলিশ আমাকে দেখে হেসে বলে,

মৃত্যুর পর জাহান্নামে যাবি।

আমিও সেটা জানি।

তবে গাছের ঝড়া পাতার মতো সময় চলে যায়,

আজ্রাইল বসে অপেক্ষা করে আসমানে।

কখন আসবে আমার নাম সেই পাতায়,

করবে আমার জীবন কবজ নিয়ে যাবে আমারে।

জীবনের এই শূন্যস্থানে যেখানে পাপ-পূণ্য দুটোই সমান,

আল্লাহকে ভুলে আমরা নিজেরাই এখন হাদিস লিখি।

করেছিল নবী সতর্ক মোদের,

শেষকালে উনার উম্মতেরা নিজেরাই দোখজ খুঁড়বে,

পাবে সেখানে নিজেদের "আল্লাহ আল্লাহ" করে।

আমরা এইতো মদ খাচ্ছি,

মেয়ে নিয়ে নাচানাচি করছি।

ফ্লাটে যাচ্ছি গার্লফ্রেন্ড নিয়ে,

যত আকাম কুকাম আছে করছি ধর্মকে ভুলে।

পরে আল্লাহ তো আছেন মাফ করার জন্য,

আসলেই কি উনি আমাদের চালাকি বোঝেন না?

আমরা তো আসলে উনাকে নয়,

নিজেরাই নিজেদের ধোঁকা দিচ্ছি।

ধর্ম দিয়ে যদি নৈতিকতা বানানো যেত।

তাহলে কি হুজুররা সমকামী হতো?

মাদ্রাসার মেয়েরাই কেন পার্কে যেত?

বয়ফ্রেন্ড এর কাছে দেহ দিত?

ধর্ম দিয়ে পাপ আটকানো যায় না,

সেটা জেনেও আল্লাহ ধর্ম তৈরি করলো।

তবে মানুষ তৈরিই সময়ই আদমের মাঝে

ভালো মন্দের বীজ রোপন করিতে পারতো।

উনার কি আসলেই সেই ক্ষমতা ছিল না?

উনি তো নিজেকে সর্বশক্তিমান দ্বাবি করেন।

আসলেই কি উনি সর্বশক্তিমান?

নিটশে বলেছেন, গড ইজ ডেথ।

আমরা ইশ্বরকে মেরে ফেলেছি।

যে ধর্ম নৈতিকতা দিতে পারে না,

যে ধর্ম পাপ আটকাতে পারে না।

সে ধর্ম দিয়ে মানুষ করবে টা কী?

ধর্মের মুখোশ আর কয়দিন পড়বি তোরা?

এবার তোরা মানুষ হ।

নিজের বিবেক দিয়ে নৈতিকতা খুজে নে,

সেখানেই নিজেকে দাড়া করা তোর পাপের কাঠগড়ায়।

আমি দাড়িয়েছিলাম নিজের বিবেকের কাছে,

দাড়িয়েছিলাম কাঠগড়ায় যেখানে বিবেক বিচারক।

বিবেক প্রশ্ন করেছিল, ওহে রুদ্র। তোমার নৈতিকতা কী?

আমি বলেছিলাম, আমি তো এসবের উর্ধে।

নৈতিক হওয়ার চেয়ে বুদ্ধিমান হওয়া বেশি ইম্পর্ট্যান্ট।

#ইভিল

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login