সে ছিল ম্যনুপুলেটর মেয়ে,
আমি ছিলাম মনস্টার।
একই সমুদ্রের পাড়ে দেখা হয়েছিল আমাদের,
মুচকি হেসে সে চেয়েছিল আমারই চোখে।
আমার চোখে ছিল বিশ্বাসঘাতকতা,
ঠোঁটে ছিল নরকীয় হাসি।
আমার ভেতরের মনস্টার তো চায়নি বের হতে,
তার ম্যনুপুলেট চাল, নাটকবাজ মেয়ে ছিল সে।
তাই মনস্টার বের হয়েছিল,
তাকে ঘায়াল করে নিজেও ঘায়াল হয়েছিল।
আমার মন্সটার, আমার মন্সটার।
তার চোখে ঠোঁট রেখে,
অন্তরে বিষ ঢেলে দিয়েছিল।
সে চেয়েছিল ভালোবাসা বিপরীতে পেয়েছিল
মানসিক যন্ত্রনার কারাগর।
দুই পৃথিবী মুখোমুখি হয়েছিল সেদিন,
সে আর আমি মুখোমুখি হয়েছিলাম।
দুজনের স্ট্যটেজি ছিল ভিন্ন,
সে ছিল নাটকবাজ, আমি ছিলাম ডাইরেক্টর।
তার নাটক দেখে মুচকি হাসতাম,
তবুও কি সে বুঝতে পেরেছিল?
রাতের বেলা ভালো মন্দ উপেক্ষা করে
তার অন্তরে ক্ষত দিতাম যত্নসহকারে,
ভোর হলেই সেই ক্ষতে মলম লাগিয়ে সুস্থ করার
ব্যর্থ চেষ্টা চালাতাম।
তবুও কি সে সুস্থ হয়েছিল?
মাসের পর মাস আমাকে ম্যনুপুলেট করেছিল,
বিনিময়ে পেয়েছিল ভালোবাসার ডোপামিন।
সেটুকু ডোপামিন পেয়েছিল
যেটুকু আমি দিয়েছিলাম রাত্রির মাঝে
তার উড়ুতে আমার হাত রেখেছিল।
শরীরে শরীর মিশিয়ে নিজের অস্তিত্ব বিলিন করেছিল।
নিজের সবটুকু ম্যনুপুলেট দিয়েও
আমায় পারেনি খাঁচায় বন্দি করিতে।
আমি যে কাকপাখি সে ছিল বকপাখি,
তবু জানতো না কাক কখনও পোষ মানে না।
#মনস্টার
#রুদ্র_সিয়াম