Poetry

বিশাল শূন্যতা

October 9, 2026

29 views

তোমায় খুঁজতে গিয়ে যে শূন্যতাকে পাই,
তার বিশালত্বে অসহায় হয়ে নির্বোধ ভাবনায়
দিশেহারা হয়ে ভাবি,
আমি কারে খুঁজি, যারে খুঁজি
তাকে আমি চিনে নেবো ক্যামন করে?

আকস্মিক যেদিন নিজেকে চিনতে চাইলাম,
সেখানেও সেই শূন্যতার সাথে সাক্ষাৎ!
আমি তখন ভয়ে ভয়ে উপসংহারের বাক্য খুঁজি।

যাকে খুঁজি, অসীম শূন্যতায় তার বাস।
আমি যে শূন্যতাকে চিনি, সেই কি তবে সব?
নির্বোধের কাছে সবই অর্থহীন,
আমার বোধগম্যতার শেষ কথা।
আমি ঐ বিশাল শূন্যতায় হবো বিলীন।

Picked up where you left off

Comments

Sadia Shobnam was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Sadia Shobnam 13 hours ago First reader

    আমরা ব্যস্ততার কারণে আকস্মিক নিজেকে হারিয়ে ফেলি কবি। নিজেকে খোজার যে প্রচেষ্টা সেটা কখনও বৃথা হয়ে যায়, দেরি হয়ে যায়।